আমি মানুষ তো
এখন নিজেকে মনে হয় আমি মানুষ তো ? সবসময় শুনেছি জীবন একবার আসে পৃথিবীর মাঝে, আর এই দামি জীবন টা কে যখন সহজে শেষ করে দেয় মানুষ নিজেরা । তখন নিজেকে বড় অসহায় মনে হয়, জঙ্গি নামক শব্দটি এখন সমাজের কাল হয়ে দাঁড়িয়েছে । ধর্ম নিয়ে আর কত ব্যবসামূল্য কাজ চলবে এই সমাজে, ধর্ম তো বিশ্বাসের জায়গা আর প্রতিটি মানুষ তার জীবনের চেয়ে বেশি নিজ নিজ ধর্মকে ভালোবাসে, ঠিক তখনি মানুষের দুর্বলতা জায়গা নিয়ে ব্যবসামূল্য কাজ করে কিছু খারাপ ব্যক্তি। জীবন সুন্দর তাই এই জীবন কে শেষ করে দেওয়া অন্যায়, এমন অন্যায় কাজ গুলো করে চলছে জঙ্গিগুলো।
Comments
Post a Comment