Posts

Image
পরীক্ষা শেষে বাসায় সারাদিন বই না পড়ে মুভি দেখলাম ,আজ বিকাল বেলা মনে হলো আজ রাতে বই না পড়লে ঘুম আসবে না । এখন কি করি পরিক্ষার আগে বাসায় যে বই গুলো ছিলো পড়া শেষ , তাহলে একটি উপায় নতুন বই কিনতে হবে । বই কেনার জন্য প্রথম গেলাম বাতির ঘর - সেখানে গিয়ে দেখি আমি যে বই গুলো চাচ্ছি ‘ আহমদ ছফার ’ সেই বই গুলো নেই,সেখান থেকে সরাসরি চলে গেলাম ” চট্রগ্রাম বই মেলা “ সেখানে গিয়ে দেখি আরেক কাহিনী , বই মেলা মানে অনেক বইয়ের সমাহার থাকবে । কিন্তু বই মেলা দেখে মনে হলো মাছের মেলা বসেছে ,বই মেলার নামে নাটক করছে জনগণের সাথে । সবশেষে এই বই গুলো কিন্তে পেরে মনে হলো কি জানি পেলাম .......!.....আরো কিছু বই কেনার ইচ্ছে ছিলো কিন্তুু নেই বলে কেনা হলো না.....!

সুনামগঞ্জের সাধারন মানুষ

সুনামগঞ্জের সাধারন মানুষ গুলোর ঘরে খাবার নেই পাঁচ দিন ধরে, এসি রুমে বসে ক্যামেরার সামনে মিষ্টি করে কথা বলে আমরা দেখছি। আসলে এরা কি জনপ্রতিনিধি? নাকি সাধারন জনগনের টাকায় এসি রুমে বসে থাকা বেইমান ব্যক্তি, আবার মিষ্টি করে বলা আমরা দেখছি, সামনে নির্বাচন যাদের আজ ঘরে খাবার নেই তারা মনে রাখবেন এরা আসবে আপনার কাছে। তখন বলবে বাবা, মা, খালা, ভাই, আমায় একটু দেখবেন, আপনার তখন মনে করিয়ে দিবেন পানির মাঝে দিন কাটানোর কথা।

আমি মানুষ তো

এখন নিজেকে মনে হয় আমি মানুষ তো ? সবসময় শুনেছি জীবন একবার আসে পৃথিবীর মাঝে, আর এই দামি জীবন টা কে যখন সহজে শেষ করে দেয় মানুষ নিজেরা । তখন নিজেকে বড় অসহায় মনে হয়, জঙ্গি নামক শব্দটি এখন সমাজের কাল হয়ে দাঁড়িয়েছে । ধর্ম নিয়ে আর কত ব্যবসামূল্য কাজ চলবে এই সমাজে, ধর্ম তো বিশ্বাসের জায়গা আর প্রতিটি মানুষ তার জীবনের চেয়ে বেশি নিজ নিজ ধর্মকে ভালোবাসে, ঠিক তখনি মানুষের দুর্বলতা জায়গা নিয়ে ব্যবসামূল্য কাজ করে কিছু খারাপ ব্যক্তি। জীবন সুন্দর তাই এই জীবন কে শেষ করে দেওয়া অন্যায়, এমন অন্যায় কাজ গুলো করে চলছে জঙ্গিগুলো।

জয় দিয়ে টি - টোয়ান্টি ক্যারিয়ার শেষ করলো মাশরাফি।

Image

স্বাধীনতা মোর স্বাধীনতা

স্বাধীনতা মোর প্রথম বুলি মায়ের মুখের ভাষা স্বাধীনতা মোর স্বপ্নডানা বাঁচার নতুন আশা । স্বাধীনতা মোর কবি নজরুলের জয়োদ্দীপ্ত কন্ঠের বাণী স্বাধীনতা মোর ত্রিশলক্ষ শহীদের কূলখানী । স্বাধীনতা মোর বঙ্গ দেশের তের'শ নদীর ধারা স্বাধীনতা মোর অশ্রু নদী রয়েছে এদেশ ঘেরা । স্বাধীনতা মোর মায়ের চোখের অতৃপ্তের ছাপ স্বাধীনতা মোরা পেয়েছি বলে এগিয়েছি এক ধাপ । স্বাধীনতা মোর রেসকোর্সের ৭ই মার্চের ভাষণ স্বাধীনতা মোর রক্তে কেনা সর্বশ্রেষ্ঠ আসন  ।