স্বাধীনতা মোর স্বাধীনতা

স্বাধীনতা মোর প্রথম বুলি
মায়ের মুখের ভাষা
স্বাধীনতা মোর স্বপ্নডানা
বাঁচার নতুন আশা ।
স্বাধীনতা মোর কবি নজরুলের
জয়োদ্দীপ্ত কন্ঠের বাণী
স্বাধীনতা মোর ত্রিশলক্ষ
শহীদের কূলখানী ।
স্বাধীনতা মোর বঙ্গ দেশের
তের'শ নদীর ধারা
স্বাধীনতা মোর অশ্রু নদী
রয়েছে এদেশ ঘেরা ।
স্বাধীনতা মোর মায়ের চোখের
অতৃপ্তের ছাপ
স্বাধীনতা মোরা পেয়েছি বলে
এগিয়েছি এক ধাপ ।
স্বাধীনতা মোর রেসকোর্সের
৭ই মার্চের ভাষণ
স্বাধীনতা মোর রক্তে কেনা
সর্বশ্রেষ্ঠ আসন  ।

Comments

Popular posts from this blog

সুনামগঞ্জের সাধারন মানুষ